Nagorik Somoy News

নওগাঁয় ডিবির অভিযানে ২০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

নওগাঁর ধামইরহাটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (২৪ আগস্ট ২০২৬) নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের একটি দল ধামইরহাট থানা এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।

অভিযানকালে গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশ জানতে পারে, ধামইরহাট থানাধীন ধুরাইল গ্রামের একটি বাড়িতে মাদকদ্রব্য মজুত রেখে বিক্রি করা হচ্ছে। ওই সংবাদের ভিত্তিতে রাত আনুমানিক ১০টার দিকে ডিবির অভিযানিক দল ধুরাইল গ্রামের ফয়সাল আহমেদের বাড়িতে অভিযান চালায়।

এ সময় উপস্থিত লোকজনের সামনে বাড়িতে তল্লাশি চালিয়ে বসতঘরের পাশে মুরগির ঘরের নিকট ভাঙা টিনের স্তূপের মধ্যে বিশেষ কায়দায় রাখা একটি ছোট শপিং ব্যাগের ভেতর থেকে ২০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।

অভিযানে মাদকদ্রব্যগুলো উদ্ধারের পাশাপাশি মাদক কারবারে সহযোগিতার অভিযোগে ফয়সালের সহযোগী মনোয়ার হোসেনকেও গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন—ধামইরহাট উপজেলার ধুরাইল গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে ফয়সাল আহমেদ (৩২) এবং একই গ্রামের আবু বক্করের ছেলে মনোয়ার হোসেন (২০)।

পুলিশ জানায়, উদ্ধার করা ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় ডিবির অভিযানে ২০০ ট্যাপেন্টাডলসহ দুইজন গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x