Nagorik Somoy News

আখাউড়ায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২ কেজি গাঁজাসহ মো. দ্বীন ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ ছবি: নাগরিক সময়

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ১২ কেজি গাঁজাসহ মো. দ্বীন ইসলাম (৩৭) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) সকাল সাড়ে ৮টার দিকে উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর এলাকায় সিঙ্গারবিল-আখাউড়া সড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার মো. দ্বীন ইসলাম বিজয়নগর উপজেলার কাশিনগর (আটপাইড় পুকুরপাড়) এলাকার মৃত আবু তাহেরের ছেলে।

আখাউড়া থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই পুষন সাহা ও এএসআই আবুল হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল আজমপুর এলাকায় আক্তার মিয়ার সিএনজি বডি মিস্ত্রির দোকানের সামনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দ্বীন ইসলামকে আটক করে তল্লাশি চালানো হয়।

তল্লাশির একপর্যায়ে তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধার করা গাঁজা জব্দ করে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

পুলিশ আরও জানায়, এ ঘটনায় গ্রেপ্তার দ্বীন ইসলামের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আখাউড়া থানায় মামলা করা হয়েছে। মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আখাউড়ায় পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজা উদ্ধার যুবক গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২৪ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x