Nagorik Somoy News

শিবপুরে ইয়াবাসহ শফিকুল আটক বাড়ি থেকে মিলল একাধিক ভুয়া এনআইডি

নরসিংদীর শিবপুর উপজেলার দুলালপুর ইউনিয়নের ভিটিচিনাদী উত্তরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শফিকুল নামে এক ব্যক্তিকে ইয়াবা ট্যাবলেট ও একাধিক ভুয়া জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ডসহ আটক করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) শফিকুলের বাড়িতে অভিযান চালানো হয়। স্থানীয় সূত্রের দাবি, তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। অভিযানে ইয়াবার পাশাপাশি বিপুলসংখ্যক ভুয়া এনআইডি কার্ড উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।

একই বাড়ি থেকে এতগুলো ভুয়া এনআইডি উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে নানা প্রশ্ন দেখা দিয়েছে। এসব কার্ডের উৎস, কী উদ্দেশ্যে সংরক্ষণ করা হয়েছিল এবং এর সঙ্গে কোনো চক্র জড়িত কি না—তা তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

এ ঘটনায় ভুয়া এনআইডি কার্ডের ব্যবহার ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে বিস্তারিত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে।

স্থানীয়দের অভিযোগ, শফিকুলের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তাকে আটকের ঘটনায় এলাকায় স্বস্তি ফিরেছে বলে জানান স্থানীয়রা।

তবে উদ্ধার হওয়া ভুয়া এনআইডি কার্ডের প্রকৃত উৎস ও ব্যবহারের উদ্দেশ্য এবং শফিকুলের বিরুদ্ধে থাকা অভিযোগগুলো তদন্তের পরই নিশ্চিত হওয়া যাবে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিবপুরে ইয়াবাসহ শফিকুল আটক বাড়ি থেকে মিলল একাধিক ভুয়া এনআইডি

প্রকাশের তারিখ : ২৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x