Nagorik Somoy News

বেকারির আড়ালে মোটরসাইকেল চুরি নওগাঁয় জিম গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

নওগাঁ সদর থানা পুলিশের অভিযানে জনগণের সহায়তায় মোটরসাইকেল চোর চক্রের সদস্য তৌফিকুর রহমান ওরফে শাকিল আহমেদ ওরফে জুবায়ের ইসলাম জিম (২২)কে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে নওগাঁ সদর থানাধীন তাজের মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার জিম বগুড়া জেলার আদমদীঘি থানার সান্তাহার (হলুদঘর) এলাকার রাজু আহমেদের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেপ্তারের সময় জিমের কাছ থেকে একটি মাস্টার কি ও একটি মোটরসাইকেলের চাবি উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নওগাঁ ও বগুড়া জেলায় মোটরসাইকেল চুরিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ আরও জানায়, জিম গত ৩-৪ মাস ধরে তাজের মোড় বউবাজার এলাকার নাজমুলের বেকারি দোকানে কর্মচারী হিসেবে কাজ করে আসছিল। এর পাশাপাশি সুযোগ বুঝে বিভিন্ন ব্যক্তির মোটরসাইকেল চুরি করত বলে প্রাথমিকভাবে জানা গেছে।

এ ঘটনায় জড়িত চোর চক্রের আরও দুই সদস্য ইতোমধ্যে কারাগারে রয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার জিমের বিরুদ্ধে এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

বেকারির আড়ালে মোটরসাইকেল চুরি নওগাঁয় জিম গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x