পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. মহসিন আলী (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে দেবনগর ইউনিয়নের লতিফগছ গ্রামের একটি পাকা সড়কে অভিযানটি পরিচালনা করা হয়।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, পঞ্চগড়ের পুলিশ সুপারের নির্দেশনায় এবং জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের তত্ত্বাবধানে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসআই আবু হোসেনের নেতৃত্বে এসআই সাদিকুর রহমান সাদেক, কনস্টেবল সাওনসহ ডিবির সদস্যরা এতে অংশ নেন।
অভিযানের সময় লতিফগছ গ্রামের মজিবর রহমানের মুদি দোকানের সামনে থেকে মহসিন আলীকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মহসিন আলী তেঁতুলিয়া উপজেলার নিজবাড়ি গ্রামের মো. হকদুল ইসলামের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে তেঁতুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকের বিস্তার রোধে পঞ্চগড় জেলায় ডিবি পুলিশের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ২২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন