Nagorik Somoy News

আত্রাইয়ে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ

ছবি : নাগরিক সময়

নওগাঁর আত্রাই উপজেলার ২নং ভোঁপাড়া ইউনিয়নের সৈয়দপুর (সদুপুর) গ্রামে এক কিশোরের বিরুদ্ধে মেয়েদের গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর ভাষায় ক্যাপশন দিয়ে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে।

অভিযোগের বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় যুবসমাজ ও সচেতন মহলের মধ্যে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে এ ঘটনার নিন্দা জানিয়ে অভিযুক্তের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, কারও ব্যক্তিগত মুহূর্ত বা ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া অত্যন্ত গুরুতর ও হয়রানিমূলক কর্মকাণ্ড। এতে ভুক্তভোগীদের সামাজিক ও মানসিকভাবে ক্ষতির মুখে পড়তে হতে পারে।

এ ঘটনায় জড়িত ব্যক্তিকে শনাক্ত করে অভিযোগের সত্যতা যাচাইপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

তবে অভিযোগটির বিষয়ে অভিযুক্ত কিশোরের বক্তব্য এবং সংশ্লিষ্ট প্রশাসনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। অভিযোগের সত্যতা ও আইনগত দায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া প্রয়োজন।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

আত্রাইয়ে গোপনে ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানোর অভিযোগ

প্রকাশের তারিখ : ১৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x