Nagorik Somoy News

মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

ছবি : নাগরিক সময়

নওগাঁর পুলিশ সুপার জনাব মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় মহাদেবপুর থানা পুলিশের পৃথক দুটি মাদকবিরোধী অভিযানে ১০৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় জনগণের সহায়তায় মহাদেবপুর উপজেলার ৮ নম্বর উত্তরগ্রাম ইউনিয়নের দক্ষিণপাড়া এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অবির উদ্দিনের বাড়ির সামনে পাকা রাস্তার ওপর থেকে ৭০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ আশরাফুল ইসলাম (৩৬) নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তিনি কর্ণপুর দিঘীরপাড় গ্রামের মোঃ আজিম উদ্দিনের ছেলে।

অপর একটি অভিযানে একই ইউনিয়নের বামনছাতা এলাকায় অভিযান চালিয়ে ৩৪ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ আরও দুজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলেন—মোঃ তারেক রহমান ওরফে অন্তর (৩০), শ্রীরামপুর গ্রামের মোঃ খোরশেদ আলমের ছেলে এবং মোঃ শামীম হোসেন (২৫), বামনছাতা গ্রামের মোঃ মিজানুর রহমানের ছেলে।

পুলিশ জানায়, পৃথক দুটি ঘটনায় গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের পুলিশ স্কটের মাধ্যমে আদালতে সোপর্দ করা হয়।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মহাদেবপুরে পুলিশের মাদকবিরোধী অভিযান টাপেন্টাডলসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x