Nagorik Somoy News

ধামইরহাটে আপন মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

ছবি : নাগরিক সময়

নওগাঁর ধামইরহাটে আপন মেয়েকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টার অভিযোগে আবুল মঞ্জুর মিঠু (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে নওগাঁ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার আবুল মঞ্জুর মিঠু উপজেলার খেলনা ইউনিয়নের গোবড়াপাড়া এলাকার বাসিন্দা। ভুক্তভোগী ওই কিশোরী স্থানীয় একটি বিদ্যালয় থেকে এবার এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে।

পুলিশ ও মামলার সূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাতে নিজ বাড়িতে মেয়েটিকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন মিঠু। বিষয়টি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের মধ্যে জানাজানি হলে এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় অভিযুক্তের মা আনজু আরা বাদী হয়ে ধামইরহাট থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। মামলা দায়েরের পরপরই পুলিশ অভিযান চালিয়ে মিঠুকে গ্রেপ্তার করে।

পরে বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে হাজির করা হলে আদালতের নির্দেশে জেলা কারাগারে পাঠানো হয়।

ধামইরহাট থানার উপপরিদর্শক বজেন্দ্রনাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার পরপরই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধামইরহাটে আপন মেয়েকে ধর্ষণ চেষ্টার অভিযোগে বাবা গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ১৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x