Nagorik Somoy News

সুনামগঞ্জের দিরাইয়ে বাবার হাতে দুই সন্তান খুন লাশ উদ্ধার ঘাতক পিতা কামরুল আটক

ছবি : নাগরিক সময়

সুনামগঞ্জের দিরাইয়ে নিজের দুই অবুঝ শিশু সন্তানকে নিজ হাতে হত্যা করার কথা স্বীকার করেছেন শিশুদের বাবা কামরুল হাসান (৩২)। ঘটনার পর অভিযুক্ত বাবাকে আটক করেছে দিরাই থানা পুলিশে হেফাজতে নেওয়া হয়েছে। নিজ হাতে দুই সন্তাানকে হত্যার কথা স্বীকার করেন বাবা কামরুল। নিহত দুই শিশু হলো ছয় বছর বয়সী মো. মুহাদ্দিস এবং সাড়ে তিন বছরের কন্যা শিশু তুলনা। অভিযুক্ত কামরুল হাসান দিরাই উপজেলার চরনারচর ইউনিয়নের মধুপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার সকালে সিলেটের উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন কামরুল। সেখানে শনিবার ও রবিবার অবস্থান শেষে বাড়ি ফেরার পরই নিখোঁজ হয় দুই শিশু। পরবর্তীতে ছাতক ও সুনামগঞ্জ সদর উপজেলা ও শান্তিগঞ্জ এই তিন উপজেলার মাঝখানে দেখার হাওরের পৃথক দুটি স্থান থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করা হয়। 

এই ঘটনায় বুধবার দুপুরে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসিম মোঃ আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার চরনারচর ইউনিয়নের মধুপুর গ্রাম থেকে শিশুদের পিতা কামরুল হাসানকে আটক করে থানায় নিয়ে আসা হয়। আটককৃত কামরুল জিজ্ঞাসাবাদে তার শিশু দুটিতে তিনি নিজেই পানিতে ফেলে হত্যার কথা প্রাথমিকভাবে স্বীকার করেছে। অভিযুক্ত কামরুল হাসানকে হেফাজতে রাখা হয়েছে। তবে ঠিক কী কারণে তিনি নিজের অবুঝ দুই সন্তানকে এভাবে হত্যা করলেন, তার মূল রহস্য উদঘাটনে বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে।

এদিকে দুই সন্তানকে হারিয়ে নিহত দুটি শিশুর মা ফুলজান নেছা (২৫) ও মা আফরোজা বেগমসহ পরিবারের স্বজনরা চরম শোকে বাকরুদ্ধ হয়ে পড়েছেন। হৃদয়বিদারক এ ঘটনায় পুরো এলাকায় নেমে এসেছে শোক ছায়া।

এ ব্যাপারে দিরাই থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ আমিনুল ইসলাম ঘাতক পিতাকে বাড়ি থেকে আটকের সত্যতা নশ্চিত করে জানান তিনি বর্তমানে থানায় পুলি,শ হেফাজতে আছেন তাকে আরো জিজ্ঞাসাবাদ করা হয়। 

এ ব্যাপারে সদর মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) রতন শেখ পিপিএম শিশু দুটির লাশ দেখার হাওর থেকে উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

সুনামগঞ্জের দিরাইয়ে বাবার হাতে দুই সন্তান খুন লাশ উদ্ধার ঘাতক পিতা কামরুল আটক

প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x