আটোয়ারীতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ পিস ইয়াবাসহ মনির হোসেন (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১১ আগস্ট) উপজেলার রাধানগর ইউনিয়নের কিসমত রেলওয়ে স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনির হোসেন সাতপাখি দক্ষিণ দুর্গাপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে আটোয়ারী থানা পুলিশের একটি দল ওই এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মনির হোসেনকে তল্লাশি করে তার কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, এ ঘটনায় মনির হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় আটোয়ারী থানায় মামলা করা হয়েছে। পরে তাকে পঞ্চগড় আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মতিয়ার রহমান জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন