Nagorik Somoy News

মান্দায় বৃদ্ধকে পথরোধ করে ইটভাটায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

আহত ব্যক্তি আজিজার রহমান (৬১) ছবি : নাগরিক সময়

নওগাঁর মান্দায় পথরোধ করে এক বৃদ্ধকে সন্ত্রাসী কায়দায় একটি ইটভাটায় তুলে নিয়ে হাত-পা বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে ভাটামালিক মকছেদ আলী ও তাঁর লোকজনের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ওই বৃদ্ধকে প্রথমে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নওগাঁ সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

শনিবার (৮ আগস্ট) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার গনেশপুর ইউনিয়নের মীরপুর এলাকায় হাজেরা ব্রিকস নামের একটি ইটভাটায় এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।

আহত ব্যক্তির নাম আজিজার রহমান (৬১)। তিনি গনেশপুর ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের বাসিন্দা। বর্তমানে তিনি নওগাঁ সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

হাসপাতালে চিকিৎসাধীন আজিজার রহমানের অভিযোগ, গোবিন্দপুর গ্রামের সোহেল রানার সঙ্গে সতিহাট বাসস্ট্যান্ড এলাকার কিছু জমি নিয়ে ইটভাটার মালিক মকছেদ আলীর বিরোধ চলে আসছে। তিনি সোহেল রানার পক্ষে জমিসংক্রান্ত কাগজপত্র দেখাশোনা করতেন। এ কারণে মকছেদ আলী ও তাঁর লোকজন তাঁকে বিভিন্ন সময় দেখে নেওয়ার হুমকি দিয়ে আসছিলেন।

আজিজার রহমান বলেন, শনিবার রাত ৯টার দিকে বিনয়বাজার থেকে বাড়ি ফেরার পথে আছির মোল্লার বাড়ির সামনে পৌঁছালে মকছেদ আলীর জামাই লিটন ও কাজলের নেতৃত্বে ১৫ থেকে ২০টি মোটরসাইকেলে করে একদল লোক তাঁর পথরোধ করে। পরে দেশীয় অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে মীরপুর এলাকার হাজেরা ব্রিকস ইটভাটায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হাত-পা বেঁধে মারধর ও নির্যাতন করা হয় বলে অভিযোগ করেন তিনি।

ভুক্তভোগীর ভাতিজা মাসুদ রানা বলেন, চাচাকে ধরে নিয়ে যাওয়ার খবর পেয়ে গ্রামের লোকজনকে সঙ্গে নিয়ে তাঁরা ইটভাটায় যান। সেখানে আজিজার রহমানকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। স্থানীয় লোকজনের উপস্থিতি টের পেয়ে তাঁকে ধরে নিয়ে যাওয়া ব্যক্তিরা সেখান থেকে পালিয়ে যায় বলেও দাবি করেন তিনি।

তবে মারধর ও নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছেন ইটভাটার মালিক মকছেদ আলী। তিনি বলেন, বিষয়টি তাঁর জানা নেই। তাঁর ইটভাটায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের সত্যতা যাচাই করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মান্দায় বৃদ্ধকে পথরোধ করে ইটভাটায় তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x