নওগাঁর নিয়ামতপুরে মাদকবিরোধী বিশেষ অভিযানে এক কেজি গাঁজাসহ মো. নফির শাহ (৬০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (৮ আগস্ট) সন্ধ্যায় উপজেলার চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের দোকানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় শনিবার সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টার দিকে নিয়ামতপুর থানার একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ৭ নম্বর চন্দননগর ইউনিয়নের কামারপাড়া গ্রামের একটি চায়ের দোকানে অভিযান পরিচালনা করে।
অভিযানকালে পুলিশ মো. নফির শাহকে আটক করে। পরে তার হেফাজতে থাকা এক কেজি গাঁজা উদ্ধার করা হয়। গ্রেপ্তার নফির শাহ নিয়ামতপুর উপজেলার রশিদপাড়া গ্রামের মৃত আমির শাহের ছেলে।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, মাদকদ্রব্যের বিস্তার রোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়ামতপুর থানা পুলিশের মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে। মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে।
এ ঘটনায় গ্রেপ্তার মো. নফির শাহের বিরুদ্ধে নিয়ামতপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন