Nagorik Somoy News

নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার গ্রেপ্তার ৬৫ বছরের জামাল

নেত্রকোণার পূর্বধলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবাসহ মো. জামাল মিয়া (৬৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।

শনিবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার গোহালাকান্দা ইউনিয়নের কুমুদগঞ্জ বাজার এলাকায় শ্যামগঞ্জ-দুর্গাপুর সড়কে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিএনসি নেত্রকোণা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হকের নেতৃত্বে একটি দল কুমুদগঞ্জ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। দুপুর ১টা থেকে ২টা ২০ মিনিট পর্যন্ত চলা অভিযানে সন্দেহভাজন জামাল মিয়াকে তল্লাশি করা হয়।

এ সময় তার কাছ থেকে জিপারযুক্ত পলিপ্যাকে মোড়ানো ৯০.০৫ গ্রাম ওজনের ৯০৫ পিস অ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ডিএনসির হিসাব অনুযায়ী, উদ্ধার হওয়া ইয়াবার আনুমানিক অবৈধ বাজারমূল্য ৩ লাখ ৬২ হাজার টাকা।

এ ছাড়া জামাল মিয়ার কাছ থেকে একটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে, যার আনুমানিক মূল্য ১ হাজার ৫০০ টাকা। উদ্ধার করা সব আলামতের মোট মূল্য প্রায় ৩ লাখ ৬৩ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে ডিএনসি।

আটক জামাল মিয়া নেত্রকোণার দুর্গাপুর উপজেলার কুল্লাগড়া ইউনিয়নের নলজুড়া গ্রামের মৃত সুরুজ আলী ও মৃত আছিয়া খাতুনের ছেলে।

ডিএনসি জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. আল আমিন বাদী হয়ে জামাল মিয়ার বিরুদ্ধে পূর্বধলা থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নেত্রকোণায় মাদকবিরোধী অভিযানে বিপুল ইয়াবা উদ্ধার গ্রেপ্তার ৬৫ বছরের জামাল

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x