Nagorik Somoy News

তজুমদ্দিনে চা-দোকানি আটক ইয়াবা উদ্ধারের সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি

ছবি : নাগরিক সময়

ভোলার তজুমদ্দিন উপজেলায় মাদকবিরোধী অভিযানে মোঃ সিদ্দিক হোসেন নামে এক চা-দোকানিকে আটক করেছে পুলিশ। তিনি উপজেলার ৫ নম্বর শম্ভুপুর ইউনিয়নের উত্তর শিবপুর খাসের হাট বাজারে একটি ছোট চায়ের দোকান পরিচালনা করেন।

পুলিশ সূত্রে জানা গেছে, তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মিজানুর রহমানের নির্দেশনায় গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে তজুমদ্দিন থানার এসআই মোঃ জাকির হোসেনের নেতৃত্বে পুলিশ মোঃ সিদ্দিক হোসেনকে আটক করে।

তবে আটকের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন আইডি থেকে মোঃ সিদ্দিক হোসেনের কাছ থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়েছে বলে প্রচার করা হয়। এ নিয়ে এলাকায় বিভ্রান্তি সৃষ্টি হয়।

বিষয়টি নিয়ে দৈনিক দক্ষিণের অপরাধ সংবাদ পত্রিকার সম্পাদক মোঃ বাহাদুর চৌধুরী তজুমদ্দিন থানার ওসি মোঃ মিজানুর রহমানের সঙ্গে কথা বললে তিনি জানান, মোঃ সিদ্দিক হোসেনকে ২ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে।

এদিকে উত্তর শিবপুর খাসের হাট বাজারের ব্যবসায়ীদের মধ্যে এ ঘটনায় ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে বলে স্থানীয়ভাবে জানা গেছে। স্থানীয়দের কেউ কেউ দাবি করছেন, ঘটনার পেছনে আরও ব্যক্তি জড়িত থাকতে পারেন এবং মোঃ সিদ্দিক হোসেনকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে—এমন গুঞ্জনও এলাকায় রয়েছে। তবে এসব দাবির পক্ষে এখন পর্যন্ত কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি।

ব্যবসায়ীদের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়েছে। একই সঙ্গে আটকের প্রকৃত কারণ এবং উদ্ধার হওয়া মাদকের পরিমাণ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে, তা তদন্তের মাধ্যমে পরিষ্কার করার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে উত্তর শিবপুর খাসের হাট বাজারের ব্যবসায়ীদের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক লিখিত বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও আটকের বিষয়ে আইনগত প্রক্রিয়া ও মামলার পরবর্তী কার্যক্রম সম্পর্কে বিস্তারিত তথ্য জানা যায়নি

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

তজুমদ্দিনে চা-দোকানি আটক ইয়াবা উদ্ধারের সংখ্যা নিয়ে দেখা দিয়েছে বিভ্রান্তি

প্রকাশের তারিখ : ০৮ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x