Nagorik Somoy News

অপরাধ দমনে মহাদেবপুর থানার অভিযান ওয়ারেন্টভুক্তসহ ৮ জন আইনের আওতায়

ছবি : নাগরিক সময়

নওগাঁর মহাদেবপুরে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও মাদকের বিরুদ্ধে পুলিশের চলমান অভিযানে গত ২৪ ঘণ্টায় ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে আদালতের ওয়ারেন্টভুক্ত ৬ জন এবং মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত ২ জন রয়েছেন।

মহাদেবপুর থানা পুলিশ সূত্রে জানা গেছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে গত ২৪ ঘণ্টায় থানার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ওয়ারেন্টভুক্ত ৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

এছাড়া মাদক সেবনের অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজাপ্রাপ্ত আরও ২ জন আসামিকে আটক করা হয়েছে। সবমিলিয়ে অভিযানে মোট ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আজ পুলিশ স্কর্টের মাধ্যমে আদালতে প্রেরণ করা হয়েছে।

মহাদেবপুর থানা পুলিশ জানিয়েছে, আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। বিশেষ করে মাদকদ্রব্যের অপব্যবহার, ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তার এবং বিভিন্ন অপরাধ প্রতিরোধে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।

জননিরাপত্তা নিশ্চিত ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

অপরাধ দমনে মহাদেবপুর থানার অভিযান ওয়ারেন্টভুক্তসহ ৮ জন আইনের আওতায়

প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x