নওগাঁর পত্নীতলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পত্নীতলা থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (০৬ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পত্নীতলা থানার উদ্যোগে উপজেলার মধইল-শিবপুর সড়কের সারইল মোড় এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় গোপন সংবাদের ভিত্তিতে মো. আব্দুর রাজ্জাক ওরফে বয়তুল (৪৫), পিতা—মৃত আবেদ আলী, গ্রাম—শংকরপুর, থানা—পত্নীতলা, জেলা—নওগাঁকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে হেফাজত থেকে ২০ (বিশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে তাকে গ্রেপ্তার করা হয়।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান পরিচালনার পাশাপাশি মাদক ব্যবসায়ী ও কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
পত্নীতলা থানা পুলিশ সাধারণ জনগণের প্রতি মাদকের বিরুদ্ধে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। পুলিশ বলছে, সমাজকে মাদকমুক্ত রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সচেতনতা ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন