Nagorik Somoy News

দিরাই বাসস্টেশনে পুলিশের অভিযান ৪০০ পিস ইয়াবাসহ আটক ২

আটককৃত দুই ব্যক্তি ফুল মিয়া ও আক্তার হোসেন

সুনামগঞ্জের দিরাইয়ে পুলিশের অভিযানে ৪০০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) ভোরে দিরাই বাসস্টেশনে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।

পুলিশ জানায়, দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল বাসস্টেশনে অভিযান পরিচালনা করে। এ সময় সন্দেহভাজন দুই ব্যক্তির ব্যাগ তল্লাশি করে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন— দিরাই উপজেলার শ্যামারচর বাজার এলাকার ফুল মিয়া (৫০), পিতা মৃত শুকুর আলী এবং শাল্লা উপজেলার আটগাঁও এলাকার আক্তার হোসেন (৪৫), পিতা ওয়ারিছ আলী।

পুলিশ জানায়, আটক দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দিরাই থানায় মামলা করা হয়েছে। পরে তাদের আইনগত প্রক্রিয়ার মাধ্যমে আদালতে পাঠানো হবে।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী অভিযানে পুলিশের অবস্থান কঠোর। মাদক নির্মূলে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

দিরাই বাসস্টেশনে পুলিশের অভিযান ৪০০ পিস ইয়াবাসহ আটক ২

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x