Nagorik Somoy News

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

ছবি : নাগরিক সময়

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী এলাকায় এক বিকাশ প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৫ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে শৈলগাছী এলাকায় চলন্ত মোটরসাইকেলে আঘাত করে এক বিকাশ প্রতিনিধির নিকট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় দুই যুবক। এ সময় স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকেই একটি গিয়ার চাকুসহ মো. অমিত হাসান মিলু (১৯), পিতা– মো. ফারুক আহমেদ, সাং– আরজি নওগাঁ, থানা ও জেলা নওগাঁকে আটক করা হয়।

পরবর্তীতে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে একই ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মো. আকাশ (২০), পিতা– মো. রাসেল হোসেন, সাং– আরজি নওগাঁ, থানা ও জেলা নওগাঁকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

জনগণের সহায়তায় নওগাঁ সদর থানার অভিযানে দুই ছিনতাইকারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী এলাকায় এক বিকাশ প্রতিনিধির কাছ থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টার অভিযোগে দুই ছিনতাইকারীকে গ্রেফতার করেছে নওগাঁ সদর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি গিয়ার চাকু উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (০৫ আগস্ট) দুপুর আনুমানিক ১২টার দিকে শৈলগাছী এলাকায় চলন্ত মোটরসাইকেলে আঘাত করে এক বিকাশ প্রতিনিধির নিকট থেকে টাকা ছিনতাইয়ের চেষ্টা চালায় দুই যুবক। এ সময় স্থানীয় জনতার সহায়তায় ঘটনাস্থল থেকেই একটি গিয়ার চাকুসহ মো. অমিত হাসান মিলু (১৯), পিতা– মো. ফারুক আহমেদ, সাং– আরজি নওগাঁ, থানা ও জেলা নওগাঁকে আটক করা হয়।

পরবর্তীতে নওগাঁ সদর থানা পুলিশ অভিযান চালিয়ে একই ঘটনার সঙ্গে জড়িত অপর আসামি মো. আকাশ (২০), পিতা– মো. রাসেল হোসেন, সাং– আরজি নওগাঁ, থানা ও জেলা নওগাঁকে গ্রেফতার করে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x