পঞ্চগড় সদর উপজেলায় ২১৮ পিস ইয়াবাসহ সাদেকুল ইসলাম সুমন (২৫) নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয় মাদক নির্মূল কমিটির সদস্যরা।
বুধবার (৫ আগস্ট) বিকেলে সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের মোলানি শিকারপুর এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় তার কাছ থেকে ইয়াবার পাশাপাশি একটি ১২৫ সিসি মোটরসাইকেল, স্মার্টফোন, কয়েকটি ব্যাংকের এটিএম কার্ড, ড্রাইভিং লাইসেন্স ও মাদক সেবনের সরঞ্জাম জব্দ করা হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, দরুয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাদক বিক্রির উদ্দেশ্যে এক যুবক অবস্থান করছেন—এমন খবর পেয়ে পশ্চিম শিকারপুর মাদক নির্মূল কমিটির সদস্যরা সেখানে যান। পরে সাদেকুল ইসলাম সুমনকে তল্লাশি করে তার কাছ থেকে ২১৮ পিস ইয়াবা পাওয়া যায় বলে দাবি করেন তারা। এরপর তাকে মোলানি শিকারপুর বাজারে নিয়ে গিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।
আটক সুমন ধাক্কামারা ইউনিয়নের কমলাপুর এলাকার জয়নুল ইসলামের ছেলে। স্থানীয়ভাবে তিনি কমলাপুর বাজারে অনলাইন উদ্যোক্তা দোকান পরিচালনার পাশাপাশি স্কুল ফিডিং কর্মসূচির ডিলার হিসেবে দায়িত্ব পালন করছেন বলে জানা গেছে।
মাদক নির্মূল কমিটির সদস্য পাপেল আহমেদ, মতিয়ার রহমান ও আবেদ আলী বলেন, সুমন দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে তারা জানতে পেরেছেন। মাদকের বড় চালান নিয়ে আসার খবর পেয়ে তারা অভিযান চালিয়ে তাকে আটক করেন। মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মখলেছুর রহমান বলেন, আটক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। বৃহস্পতিবার সকালে তাকে আদালতে হাজির করা হবে।
এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছে বলে জানা গেছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন