Nagorik Somoy News

নওগাঁয় দিনদুপুরে বিকাশ কর্মীকে কুপিয়ে ছিনতাই অস্ত্রসহ আটক ১

ছবি : নাগরিক সময়

নওগাঁ সদর উপজেলার শৈলগাছী এলাকার পিন্টুর মোড় সংলগ্ন এলাকায় দিনদুপুরে এক বিকাশ কর্মীর ওপর হামলা চালিয়ে নগদ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় স্থানীয় জনতা ও পুলিশের যৌথ তৎপরতায় ধাওয়া দিয়ে এক ছিনতাইকারীকে দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে। তবে তার সহযোগীরা পালিয়ে যেতে সক্ষম হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায় বিকাশ কোম্পানিরএক প্রতিনিধি ব্যবসায়িক কাজে পিন্টুর মোড় থেকে ভেতরের সড়ক দিয়ে যাওয়ার সময় কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। কোনো কিছু বুঝে ওঠার আগেই তারা ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেয়।

ছিনতাইয়ের পর দুর্বৃত্তরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ভুক্তভোগীর চিৎকারে স্থানীয়রা এগিয়ে আসেন এবং চারপাশ ঘিরে ফেলেন। একপর্যায়ে ছিনতাইকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরে একটি পরিত্যক্ত পাটক্ষেত তল্লাশি চালিয়ে স্থানীয়রা দেশীয় অস্ত্রসহ এক সন্দেহভাজন ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেন। তবে চক্রের অন্য সদস্যরা পালিয়ে যায়।

ঘটনার পর স্থানীয় ইউপি চেয়ারম্যান বিষয়টি দ্রুত সংশ্লিষ্ট থানায় অবহিত করলে পুলিশের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আটক ব্যক্তিকে হেফাজতে নেয়।

আহত বিকাশ কর্মীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, পালিয়ে যাওয়া অন্য জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

নওগাঁয় দিনদুপুরে বিকাশ কর্মীকে কুপিয়ে ছিনতাই অস্ত্রসহ আটক ১

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x