Nagorik Somoy News

মাদকবিরোধী অভিযানে মান্দায় বড় সাফল্য উদ্ধার সহস্রাধিক লিটার চোলাই মদ ও ওয়াশ

ছবি : নাগরিক সময়

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর নির্দেশনা এবং সাধারণ জনগণের দেওয়া তথ্যের ভিত্তিতে মান্দা থানার পুলিশের বিশেষ মাদকবিরোধী অভিযানে একটি চোলাই মদ তৈরির কারখানার সন্ধান মিলেছে। এ সময় সহস্রাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করা হয় এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাতে অফিসার ইনচার্জ (ওসি) মান্দা থানার নেতৃত্বে উপজেলার ৪ নম্বর মান্দা ইউনিয়নের কামারকুড়ি মৌজার প্রসাদপুর বাজারস্থ সরদারপাড়ায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মো. মোতাহার হোসেন (৪৫), পিতা- মৃত আহম্মদ আলী, গ্রামের বাড়ি বারিল্যা, থানা- মান্দা, জেলা- নওগাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতের বাড়িতে অভিযান চালিয়ে ১২টি নীল রঙের প্লাস্টিকের ড্রামে রাখা মোট ৯৬০ লিটার ওয়াশ (চোলাই মদ তৈরির উপাদান), একটি বড় সিলভার পাতিলে থাকা ৩০ লিটার ওয়াশ এবং তিনটি প্লাস্টিকের জারকিনে রাখা ৩০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়। এছাড়া একটি মাটির পাতিল, একটি গ্যাস সিলিন্ডার ও একটি গ্যাসের চুলা জব্দ করা হয়, যা চোলাই মদ তৈরির কাজে ব্যবহৃত হতো।

উদ্ধারকৃত চোলাই মদ ও ওয়াশের মোট পরিমাণ ১ হাজার ২০ লিটার, যার আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৮ হাজার টাকা।

পুলিশের ভাষ্যমতে, পুরো বাড়িটিই চোলাই মদ তৈরির একটি অবৈধ কারখানা হিসেবে ব্যবহৃত হচ্ছিল। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের বিধান অনুযায়ী নমুনা সংরক্ষণ করে বাকি বিপুল পরিমাণ চোলাই মদ, ওয়াশ এবং মদ তৈরির কারখানা ধ্বংস করা হয়েছে।

অভিযান চলাকালে কয়েকজন আসামি পালিয়ে যেতে সক্ষম হলেও তাদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন।

নওগাঁ জেলা পুলিশ সাধারণ জনগণকে মাদকমুক্ত সমাজ গঠনে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সঙ্গে মাদকবিরোধী কার্যক্রমে সহযোগিতাকারী সচেতন নাগরিকদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকবিরোধী অভিযানে মান্দায় বড় সাফল্য উদ্ধার সহস্রাধিক লিটার চোলাই মদ ও ওয়াশ

প্রকাশের তারিখ : ০৫ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x