Nagorik Somoy News

মান্দায় ২২০ লিটার চোলাইমদ তৈরির ওয়াশ উদ্ধার গ্রেপ্তার ১

ছবি : নাগরিক সময়

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলার জোতবাজার ঋষি পল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন বিজয় কুমার প্রামাণিক (৪৫)। তিনি জোতবাজার ঋষি পল্লীর যোগেন্দ্রনাথ ঋষির ছেলে। অভিযানের সময় তাঁর বাড়ি থেকে ২২০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জোতবাজার ঋষি পল্লীতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির ওয়াশসহ বিজয় কুমার প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মান্দায় ২২০ লিটার চোলাইমদ তৈরির ওয়াশ উদ্ধার গ্রেপ্তার ১

প্রকাশের তারিখ : ০৪ আগস্ট ২০২৬

featured Image

নওগাঁর মান্দা উপজেলায় মাদকবিরোধী অভিযানে ২২০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করেছে পুলিশ। এ সময় এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) দুপুরে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলমের নেতৃত্বে উপজেলার জোতবাজার ঋষি পল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তার ব্যক্তি হলেন বিজয় কুমার প্রামাণিক (৪৫)। তিনি জোতবাজার ঋষি পল্লীর যোগেন্দ্রনাথ ঋষির ছেলে। অভিযানের সময় তাঁর বাড়ি থেকে ২২০ লিটার চোলাইমদ তৈরির উপকরণ (ওয়াশ) উদ্ধার করা হয়।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম জানান, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জোতবাজার ঋষি পল্লীতে অভিযান চালানো হয়। এ সময় বিপুল পরিমাণ চোলাইমদ তৈরির ওয়াশসহ বিজয় কুমার প্রামাণিককে গ্রেপ্তার করা হয়েছে।

তিনি আরও জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x