Nagorik Somoy News

পোরশায় ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জিডি

নওগাঁর পোরশা উপজেলায় এক ব্যক্তির ফেসবুক আইডি হ্যাক করে তার আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছ থেকে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পোরশা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, উপজেলার ঘাটনগর ইউনিয়নের নিশকিনপুর গ্রামের মৃত মমতাজ উদ্দিনের ছেলে এবং একটি বেসরকারি কীটনাশক প্রতিষ্ঠানের চাকরিজীবী মো. আরাফাত হোসেনের ব্যক্তিগত ফেসবুক আইডি গত ১ জুলাই ২০২৬ তারিখ সকাল আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতনামা ব্যক্তি বা ব্যক্তিরা হ্যাক করে নিজেদের নিয়ন্ত্রণে নেয়।

অভিযোগে বলা হয়েছে, হ্যাকাররা ওই আইডি ব্যবহার করে মেসেঞ্জারের মাধ্যমে আত্মীয়স্বজন ও বন্ধুদের কাছে বিভিন্ন সমস্যার কথা বলে টাকা দাবি করে। এতে তার মামাতো ভাই মিলনুর রহমানের কাছ থেকে হ্যাকারদের দেওয়া একটি নগদ নম্বরে (০১৮৮৩-৪২১৪৩৮) তিন দফায় মোট ২ হাজার ৫০০ টাকা এবং বন্ধু রিপনের কাছ থেকে আরও ১ হাজার টাকা হাতিয়ে নেওয়া হয়।

ভুক্তভোগী মো. আরাফাত হোসেন জিডিতে উল্লেখ করেন, তার ব্যক্তিগত ফেসবুক আইডি এখনো হ্যাকারদের নিয়ন্ত্রণে থাকায় তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং পরিচিতজনদের প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তিনি বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন।

এ বিষয়ে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জিয়াউর রহমান জানান, অভিযোগের ভিত্তিতে সাধারণ ডায়েরিটি নথিভুক্ত করা হয়েছে। পাশাপাশি এসআই (নিরস্ত্র) মো. তৌহিদুল ইসলামকে ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

পোরশায় ফেসবুক আইডি হ্যাকের অভিযোগ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় জিডি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x