Nagorik Somoy News

ধামইরহাটে মাদকের বিরুদ্ধে অভিযান আটক ২ উদ্ধার ১১ পিস ট্যাপেন্টাডল

ছবি : নাগরিক সময়

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম-এর কঠোর নির্দেশনায় ধামইরহাট থানা এলাকায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ধামইরহাট থানা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে সোমবার (৩ আগস্ট ২০২৬) সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে উপজেলার ৬ নম্বর জাহানপুর ইউনিয়নের মঙ্গলবাড়ি বাজারে অভিযান পরিচালনা করে। 

অভিযানকালে পানপট্টির কৃষ্ণের পানের দোকানের পশ্চিম পাশের গলি থেকে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখার সময় দুইজনকে হাতেনাতে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন— মোছা. মাহমুদা বেগম (৪৩), স্বামী: মৃত মোফাজ্জল এবং মো. শফিকুল ইসলাম (৪৫), পিতা: মৃত রিয়াজ উদ্দিন। উভয়ের বাড়ি উত্তর পেঁচুলিয়া, থানা ও জেলা জয়পুরহাট।

অভিযানকালে তাদের কাছ থেকে ১১ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট ও একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।

ধামইরহাট থানা পুলিশ জানিয়েছে, বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজ হেফাজতে রাখার অভিযোগে গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকের বিরুদ্ধে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

ধামইরহাটে মাদকের বিরুদ্ধে অভিযান আটক ২ উদ্ধার ১১ পিস ট্যাপেন্টাডল

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x