নওগাঁর মহাদেবপুরে একটি বাড়িতে সংঘটিত চুরির ঘটনায় অভিযান চালিয়ে চুরির সঙ্গে জড়িত তিনজনকে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের চোরাই মালামাল উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৩১ জুলাই দিবাগত রাতে মহাদেবপুর উপজেলার উত্তরগ্রাম এলাকার এক ব্যক্তির বাড়িতে অজ্ঞাতনামা চোরের দল চুরি সংঘটিত করে। চোরেরা ওই বাড়ি থেকে বাসের বিভিন্ন যন্ত্রাংশ, রেগুলেটর, মাস্টার সিলিন্ডারসহ মূল্যবান মালামাল নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর পুলিশ সুপারের নির্দেশনায় মামলা রুজু করে মহাদেবপুর থানা পুলিশ অভিযান শুরু করে। অভিযানে চুরির ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন—
১. মোঃ বয়েজ আলী (৪০), পিতা: মৃত বয়েন উদ্দিন, গ্রাম: হাতি মংগলা, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
২. শ্রী দেব বসাক (১৮), পিতা: বাসুদেব বসাক, গ্রাম: দরিয়াপুর, থানা: মহাদেবপুর, জেলা: নওগাঁ।
৩. শ্রী মিলন ভৌমিক (২৫), পিতা: বাণিসা ভৌমিক, গ্রাম: গাছা ১ নম্বর কলোনি, থানা: গাছা, জেলা: গাজীপুর।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে চুরি হওয়া প্রায় ৬৪ হাজার টাকা মূল্যের মালামাল উদ্ধার করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং চুরি-ডাকাতিসহ সকল অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন