Nagorik Somoy News

শিক্ষার্থীর টাকা ছিনতাই নওগাঁ জেলা পুলিশের অভিযানে গ্রেফতার আসামি

ছবি : নাগরিক সময়

নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থীর কাছ থেকে ছিনতাই হওয়া অর্থ উদ্ধারে তৎপরতা চালিয়ে নওগাঁ জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে। নওগাঁ জেলা পুলিশ সুপারের সরাসরি তত্ত্বাবধান ও নির্দেশনায় পরিচালিত অভিযানে এই সাফল্য আসে।

পুলিশ সূত্রে জানা যায়, কয়েকদিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিও সাক্ষাৎকারে নওগাঁ সরকারি কলেজের এক শিক্ষার্থী জানান, জেলা পরিষদ পার্ক এলাকায় তার কাছ থেকে কিছু টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। বিষয়টি পুলিশ সুপারের নজরে আসার সঙ্গে সঙ্গে তিনি জেলা গোয়েন্দা শাখাকে (ডিবি) ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ করে ঘটনার তদন্ত এবং জড়িতদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।

ঘটনার বিবরণে জানা যায়, গত ৩০ জুলাই ২০২৬ তারিখ বিকেল প্রায় ৫টার দিকে ভুক্তভোগী রবিউল ইসলাম (২০), পিতা আব্দুল করিম, গ্রামের বাড়ি বিষ্ণুপুর, থানা মান্দা, জেলা নওগাঁ এবং তার বন্ধু তানভীর জেলা পরিষদ পার্কে বেড়াতে যান। এ সময় ২–৩ জন ছিনতাইকারী তাদের ভয়ভীতি দেখিয়ে পকেট থেকে মানিব্যাগ বের করে নগদ টাকা ছিনিয়ে নেয়। ভুক্তভোগী দুইজনই শিক্ষার্থী এবং নওগাঁ সদর ডিগ্রি মোড় এলাকার একটি ছাত্রাবাসে বসবাস করেন।

ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লেও ভুক্তভোগীরা প্রথমে থানায় কোনো অভিযোগ দায়ের করেননি। পরে পুলিশ সুপার সামাজিক যোগাযোগমাধ্যমের মাধ্যমে ভুক্তভোগীদের আইনগত ব্যবস্থা গ্রহণের পরামর্শ দেন এবং একই সঙ্গে জেলা গোয়েন্দা শাখাকে জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের নির্দেশনা প্রদান করেন।

এরপর ডিবি পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় পার্ক এলাকার বিভিন্ন তথ্য বিশ্লেষণ, সাক্ষ্য-প্রমাণ সংগ্রহ এবং যাচাই-বাছাই শেষে ঘটনার সঙ্গে জড়িত মোঃ আব্দুল আহাদ (২০), পিতা মোঃ আবুল কালাম আজাদ, সাং- চকদেব (মাস্টারপাড়া), থানা- নওগাঁ সদর, জেলা- নওগাঁকে গ্রেফতার করে। পরে ভুক্তভোগীরা তাকে শনাক্ত করেন।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত আহাদের বিরুদ্ধে একই ধরনের আরও তিনটি মামলা রয়েছে। এছাড়া তার সহযোগী অন্যান্য ছিনতাইকারীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং ছিনতাইসহ সকল অপরাধ দমনে তাদের অভিযান ভবিষ্যতেও কঠোরভাবে চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

শিক্ষার্থীর টাকা ছিনতাই নওগাঁ জেলা পুলিশের অভিযানে গ্রেফতার আসামি

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x