Nagorik Somoy News

মাদকের নতুন ফাদ ডিমলায় বিপুল পরিমাণ এস্কাফ সিরাপ উদ্ধার

ছবি : নাগরিক সময়

চলমান মাদকবিরোধী অভিযানে নীলফামারীর ডিমলা উপজেলায় ৭৩ বোতল ভারতীয় এস্কাফ (ESkuf) সিরাপ উদ্ধার করেছে পুলিশ। দেখতে অনেকটা ফেনসিডিলের মতো এ সিরাপ ভারতে কোডিনযুক্ত কাশির সিরাপ হিসেবে ব্যবহৃত হয়। তবে চোরাই পথে সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে এনে এটি ফেনসিডিলের বিকল্প হিসেবে দেশের বিভিন্ন অঞ্চলের মাদকসেবীদের কাছে বিক্রি করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২ আগস্ট) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের সীমান্তবর্তী খালপাড়া এলাকায় অভিযান চালায় ডিমলা থানা পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে ৭৩ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। পলাতক মাদক কারবারিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, এস্কাফ সিরাপের বোতলের আকার, পরিমাণ ও প্যাকেজিং অনেকটাই ফেনসিডিলের মতো। এর আগেও দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে এ ধরনের সিরাপ উদ্ধার হয়েছে।

সোমবার (৩ আগস্ট) সাংবাদিকদের ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার বলেন, "মাদকের বিরুদ্ধে সরকারের 'জিরো টলারেন্স' নীতি বাস্তবায়নে ডিমলা থানা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক চোরাচালান, কারবার ও সেবনের সঙ্গে জড়িত কাউকেই আইনের ছাড় দেওয়া হবে না।"

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

মাদকের নতুন ফাদ ডিমলায় বিপুল পরিমাণ এস্কাফ সিরাপ উদ্ধার

প্রকাশের তারিখ : ০৩ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x