পুলিশ সুপার, নওগাঁর নির্দেশনায় পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে পত্নীতলা থানা পুলিশ ১৫০ পিস অবৈধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
রোববার (২ আগস্ট ২০২৬) সন্ধ্যায় পত্নীতলা থানার অভিযানে উপজেলার ৬নং কৃষ্ণপুর ইউনিয়নের মহিমাপুর তালপুকুর মোড় এলাকা থেকে মো. ফারুক হোসেন (২২) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি মহিমাপুর (পদ্মপুকুর) গ্রামের বাসিন্দা এবং মো. মোজাফ্ফর হোসেনের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে আটক ব্যক্তির হেফাজত থেকে ১৫০ (একশত পঞ্চাশ) পিস অবৈধ মাদকদ্রব্য ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ ঘটনায় আটক আসামির বিরুদ্ধে পত্নীতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
পত্নীতলা থানা পুলিশ জানিয়েছে, নওগাঁ জেলাকে মাদকমুক্ত রাখতে পুলিশ সুপারের নির্দেশনায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন