ঢাকার আদালতে হাজিরা দিতে আনা এক কারাবন্দী আসামির জন্য পাউরুটির ভেতরে লুকিয়ে আনা গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে মো. মামুন নামের এক আসামির হাজিরা শেষে তাঁকে হাজতখানায় নেওয়ার সময় এই ঘটনা ঘটে।
জানা গেছে, হাজিরা শেষে আসামিকে হাজতখানায় নেওয়ার প্রস্তুতির সময় আদালত চত্বরে তাঁর এক স্বজন খাবার হিসেবে একটি পাউরুটির প্যাকেট দেন। দায়িত্বরত এসকর্ট কনস্টেবল পাউরুটিটি ভালোভাবে পরীক্ষা করলে ভেতরে একটি ছোট ছিদ্র দেখতে পান। পরবর্তীতে তা খুঁটিয়ে দেখে পাউরুটির ভেতর কাগজে মোড়ানো দুই পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
ডিএমপি প্রসিকিউশন বিভাগের উপকমিশনার (ডিসি) মহিউদ্দিন মাহমুদ সোহেল জানান, খাবারটি কে দিয়েছিল তা শনাক্ত করতে আদালত চত্বরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করা হচ্ছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছে এবং জড়িতকে শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
দেশ ও আপনার অঞ্চলের এমন চাঞ্চল্যকর ও টাটকা সব আপডেট এবং ঘটনার পেছনের খবর সবার আগে পেতে যুক্ত থাকুন ‘নাগরিক সময়’-এর সাথে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ০২ আগস্ট ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন