Nagorik Somoy News

চোলাই মদ ও তৈরির সরঞ্জাম জব্দ দিবরে পুলিশের অভিযানে আটক ২

ছবি : নাগরিক সময়

নওগাঁ জেলার পুলিশ সুপারের নির্দেশনায় পত্নীতলা উপজেলার দিবর ইউনিয়নের দিবর গ্রামে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও মদ তৈরির উপকরণ জব্দ করেছে পুলিশ। এ ঘটনায় দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, দিবর ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে চোলাই মদ উৎপাদন ও বিক্রির তথ্য নওগাঁ জেলা পুলিশ সুপারের কাছে পৌঁছায়। জনগণের দেওয়া সংবাদের ভিত্তিতে ৩১ জুলাই রাতে অতিরিক্ত পুলিশ সুপার (পত্নীতলা সার্কেল) জনাব মো. শরিফুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল দিবর ইউনিয়নের দিবর গ্রামে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে পাঁচ শতাধিক লিটার চোলাই মদ ও চোলাই মদ তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। এ সময় চোলাই মদ ব্যবসার সঙ্গে জড়িত দুইজনকে গ্রেফতার করে পুলিশ।

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী ঘটনাস্থলেই জব্দকৃত বিপুল পরিমাণ চোলাই মদ তৈরির উপকরণ ধ্বংস করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। নওগাঁ জেলা পুলিশ জানিয়েছে, জেলার সর্বত্র মাদক নির্মূল ও মাদক কারবারিদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চোলাই মদ ও তৈরির সরঞ্জাম জব্দ দিবরে পুলিশের অভিযানে আটক ২

প্রকাশের তারিখ : ০১ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x