Nagorik Somoy News

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮

প্রতিকী ছবি

রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অপরাধবিরোধী অভিযান চালিয়ে গত ২৪ ঘণ্টায় ৪২৮ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তাদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় মোট ৫০টি মামলা দায়ের করা হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার দিবাগত রাত ১২টা থেকে বৃহস্পতিবার দিবাগত রাত ১২টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়।

ডিএমপির তথ্যমতে, গ্রেপ্তারদের মধ্যে রমনা বিভাগে ২৮ জন, লালবাগে ৩৩ জন, ওয়ারীতে ৮৬ জন, মতিঝিলে ৬৫ জন, তেজগাঁওয়ে ৪৫ জন, মিরপুরে ৭০ জন, গুলশানে ৩৯ জন এবং উত্তরা বিভাগে ৬২ জন রয়েছেন।

অভিযান চলাকালে গ্রেপ্তার ব্যক্তিদের কাছ থেকে ১৮ কেজি ২৫০ গ্রাম গাঁজা, ২ হাজার ১২০টি ইয়াবা, ৩৫৩ বোতল ফেনসিডিল ও ৩ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এছাড়া ৮টি মোবাইল ফোন, একটি ব্যাগ, একটি ক্যাপ, ‘র‍্যাব’ লেখা একটি পরিচয়পত্র, তিনটি ওয়াকিটকি, ইয়াবা সেবনের বিভিন্ন সরঞ্জাম, একটি ধারালো লোহার কাটার এবং একটি গাড়িও জব্দ করা হয়েছে।

ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৮

প্রকাশের তারিখ : ২৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x