রাজধানীর কমলাপুর এলাকায় যৌথ অভিযানে শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের ঘনিষ্ঠ সহযোগী ও ‘সেকেন্ড ইন কমান্ড’ হিসেবে পরিচিত তানিম রেজা বাপ্পিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১৭ জুলাই) রাত ৮টার দিকে মতিঝিল থানা পুলিশ ও ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সমন্বিত অভিযানে তাকে আটক করা হয়। পরে তাকে মতিঝিল থানার হেফাজতে নেওয়া হয়েছে।
মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান তালুকদার জানান, বাপ্পির বিরুদ্ধে ঢাকা মহানগরের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। একই অভিযানে রাকিবুল ইসলাম ভূইয়া রিজন নামে আরও একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের তথ্যমতে, সুব্রত বাইনের অবৈধ অস্ত্রভাণ্ডার নিয়ন্ত্রণে বাপ্পির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। ২০২৫ সালের মে মাসে সেনাবাহিনীর অভিযানে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন গ্রেপ্তার হওয়ার পরও বাপ্পি ও তার সহযোগীরা আন্ডারওয়ার্ল্ডে প্রভাব ধরে রাখতে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছিল বলে অভিযোগ রয়েছে।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৭ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন