Nagorik Somoy News

চবি রেলস্টেশনে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দোকান কর্মচারী গ্রেফতার

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে অভিযুক্ত মো. শাহিন শেখকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি খাবারের দোকানের কর্মচারী।

জানা গেছে, ওইদিন বিকেলে ক্লাস শেষে নগরগামী শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। এ সময় তার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ ওঠে শাহিনের বিরুদ্ধে।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে রাতে ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম রেলওয়ে থানায় এ ঘটনায় মামলা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬

চবি রেলস্টেশনে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ দোকান কর্মচারী গ্রেফতার

প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) রেলস্টেশন এলাকায় এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক দোকান কর্মচারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন শিক্ষার্থীরা।

মঙ্গলবার (১৪ জুলাই) রাত ১০টার দিকে অভিযুক্ত মো. শাহিন শেখকে চট্টগ্রাম রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের রেলস্টেশন এলাকার একটি খাবারের দোকানের কর্মচারী।

জানা গেছে, ওইদিন বিকেলে ক্লাস শেষে নগরগামী শাটল ট্রেনে ওঠার জন্য স্টেশনে অপেক্ষা করছিলেন ওই ছাত্রী। এ সময় তার সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ ওঠে শাহিনের বিরুদ্ধে।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগী ছাত্রীর সহপাঠীরা অভিযুক্ত ব্যক্তিকে আটক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে নিয়ে যান। সেখানে জিজ্ঞাসাবাদের পর তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

পরে রাতে ভুক্তভোগী ছাত্রী চট্টগ্রাম রেলওয়ে থানায় এ ঘটনায় মামলা করেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

Nagorik Somoy News

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x