htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল

ছবি : নাগরিক সময়

নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠন যুবলীগ-ছাত্রলীগের কথিত সন্ত্রাসী কর্মকাণ্ড ও দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে টাঙ্গাইলের কালিহাতীতে বিক্ষোভ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ করেছে উপজেলা বিএনপি।

সোমবার (১৬ নভেম্বর) বিকেলে কালিহাতী উপজেলা বিএনপি, কালিহাতী পৌর বিএনপি, এলেঙ্গা পৌর বিএনপি এবং দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি কালিহাতীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ও সাবেক পৌর মেয়র আলী আকবর জব্বার, কৃষিবিদ ও উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এসএমএ খালিদ, মহর আলী, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মোজাম্মেল হক হিরো, উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত সদস্যসচিব হাসমত আলী রেজা, যুগ্ম আহ্বায়ক লুৎফর রহমান লেলিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম রেজা, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক এনামুল হক এবং উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক শেখ মোহাম্মদ আমিনুল ইসলাম।

এ ছাড়া কালিহাতী পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আজাহার আলী রাজা, কালিহাতী পৌর স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক শহিদুল ইসলাম শহিদসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কর্মসূচিতে অংশ নেন।

আয়োজকরা জানান, দেশব্যাপী সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে জনমত গড়ে তোলা এবং গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে এ কর্মসূচির আয়োজন করা হয়েছে। এসব কর্মকাণ্ডের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।

বিষয় : আওয়ামীলীগ নৈরাজ্য কালিহাতী

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

নৈরাজ্যের প্রতিবাদে কালিহাতীতে বিএনপি ও অঙ্গসংগঠনের মিছিল

প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x