htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর গুলশান-বারিধারা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে সংবাদমাধ্যম কালবেলার প্রতিবেদনে জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, এসআরবি-০১ তাকে গ্রেপ্তার করেছে।গ্রেপ্তারের বিষয়টি এসআরবির সদর দপ্তরের একটি সূত্র কালবেলাকে নিশ্চিত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।গ্রেপ্তারের পর সাঈদ খোকনকে গুলশান থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। বর্তমানে তার বিরুদ্ধে আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

ঢাকা দক্ষিণের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার