গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রাখা হয়েছে সাজোয়া যান আর্মার্ড পারসোনেল ক্যারিয়ার (এপিসি)। পাশাপাশি আধুনিক প্রযুক্তির সহায়তায় চলছে সার্বক্ষণিক কড়া নজরদারি।
সোমবার (১৬ নভেম্বর) বিজিবির জনসংযোগ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
বিজিবি সূত্রে জানা গেছে, দায়িত্ব পালনকারী বিজিবির কার্যক্রম সরাসরি পর্যবেক্ষণ ও সমন্বয় করার জন্য মোতায়েনকৃত সদস্যদের একটি বড় অংশের সঙ্গে বডি ওর্ন ক্যামেরা সংযুক্ত করা হয়েছে। এছাড়া ড্রোন ও বিশেষ ডিভাইসের মাধ্যমে মাঠপর্যায়ের প্রতিটি কার্যক্রমের ভিডিও সরাসরি ধারণ ও পর্যবেক্ষণ করা হচ্ছে। বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে গোপালগঞ্জের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত নিবিড়ভাবে তদারকি করা হচ্ছে, যাতে যেকোনো জরুরি পরিস্থিতিতে দ্রুত পদক্ষেপ নেওয়া সম্ভব হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনায় ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় নিয়োজিত এসব বিজিবি সদস্য জেলা ম্যাজিস্ট্রেটের চাহিদা ও পরামর্শ অনুযায়ী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে জনসাধারণের জানমালের নিরাপত্তায় কাজ করে যাচ্ছেন। দায়িত্ব পালনের ক্ষেত্রে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্য বজায় রাখতে বিজিবি সদস্যদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে রোববার গোপালগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মো. আরিফ-উজ-জামানকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয় এবং হবিগঞ্জের ডিসি জি এম সরফরাজকে গোপালগঞ্জের নতুন জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়। একই সঙ্গে গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে ফেনীতে বদলি করা হয় এবং ফেনীর এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে গোপালগঞ্জের নতুন পুলিশ সুপার হিসেবে নিয়োগ দেওয়া হয়।
জানা গেছে, গত রোববার (১৫ নভেম্বর) গোপালগঞ্জে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দিনভর ব্যাপক তাণ্ডব চালায়। ওইদিন পুলিশের গাড়িতে হামলা, টুঙ্গিপাড়ায় পৌর বিএনপির সভাপতি ইমদাদ মোল্লার বাড়ি, পাটগাতী বাজারের বিএনপি কার্যালয়, উপজেলা বিএনপি ও যুবদলের কার্যালয়, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতার বাড়ি এবং স্থানীয় গ্রামীণ ব্যাংকে ভাঙচুর চালিয়ে অগ্নিসংযোগের মতো ন্যক্কারজনক ঘটনা ঘটে। সার্বিক এই অস্থিতিশীল পরিস্থিতির পরই জেলায় কঠোর নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি মোতায়েনের এই পদক্ষেপ নেওয়া হলো।
বিষয় : আওয়ামীলীগ বিজিবি
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন