htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগ নেতার

আওয়ামী লীগের নেতা রঞ্জিত কুমার ঘোষ

কিশোরগঞ্জ জেলা কারাগারে বন্দী অবস্থায় অসুস্থ হয়ে মারা গেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা রঞ্জিত কুমার ঘোষ। সোমবার (৯ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়লে তাঁকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

রঞ্জিত কুমার ঘোষ কিশোরগঞ্জ সদর উপজেলার চৌদ্দশত ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন।

স্বজনদের ভাষ্য অনুযায়ী, জুলাই আন্দোলন-সংক্রান্ত একটি মামলায় পুলিশ তাঁকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করে। পরে আদালতের নির্দেশে তাঁকে কারাগারে পাঠানো হয়।

কিশোরগঞ্জ জেলা কারাগার-১-এর জেল সুপার জাহানারা বেগম রঞ্জিত কুমারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, কয়েক মাস ধরে তিনি কারাগারে বন্দী ছিলেন এবং বেশ কিছুদিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। কারাগারের ভেতরের হাসপাতালে তাঁর চিকিৎসা চলছিল।

জেল সুপার আরও জানান, সোমবার সকালে রঞ্জিত কুমারের শারীরিক অবস্থার অবনতি হলে কারা কর্তৃপক্ষ তাঁকে উন্নত চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে বেলা পৌনে ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছেন জেল সুপার।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

কারাগারে অসুস্থ হয়ে হাসপাতালে মৃত্যু আওয়ামী লীগ নেতার

প্রকাশের তারিখ : ০৯ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x