বৃহস্পতিবার (২৯ অক্টোবর) স্থানীয় সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছে গলফ নিউজ।
প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি কানসাস ও আইওয়ায় নির্ধারিত নির্বাচনী সমাবেশ বাতিলের পর ট্রাম্পের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্ন ওঠে। টানা কয়েক সপ্তাহ বিভিন্ন স্থানে নির্বাচনী প্রচারে অংশ নেওয়ার পর অসুস্থ বোধ করার কারণে তিনি কানসাস সফর বাতিল করেছেন কি না, তা জানতে চান এক সাংবাদিক।
প্রশ্ন শুনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান ট্রাম্প। সাংবাদিককে উদ্দেশ করে তিনি বলেন, ‘এমন প্রশ্ন করতে গিয়ে আপনিই অসুস্থ। আপনি অসুস্থ।’
জবাবে সাংবাদিক জানান, তিনি কেবল প্রেসিডেন্টের শারীরিক অবস্থা সম্পর্কে জানতে চেয়েছেন। তবে প্রশ্নের উত্তর দেওয়ার পরিবর্তে ট্রাম্প ওই সাংবাদিকের শারীরিক গঠন নিয়ে মন্তব্য করেন এবং তাঁর কথা বলার ভঙ্গিও নকল করেন।
ট্রাম্প বলেন, ‘এই লোকটিকে দেখুন। তার শারীরিক অবস্থা একেবারেই ভালো নয়।’
পরে ওই সাংবাদিক আবারও প্রেসিডেন্টের স্বাস্থ্য সম্পর্কে জানতে চাইলে ট্রাম্প দাবি করেন, তিনি ভালো আছেন। নিজের শারীরিক অবস্থা নিয়ে তিনি বলেন, ‘আমি গত দুই সপ্তাহ ধরে নিজের অবস্থার দিকে নজর রাখছি। আমার একদম ভালো লাগছে।’
এরপর সাংবাদিককে উদ্দেশ করে আরও কটাক্ষ করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি বলেন, ‘আপনি জঘন্য। নিজের শরীরের দিকে নজর দিন। আপনাকে দেখতে খুবই খারাপ লাগছে।’
কানসাস ও আইওয়ায় নির্বাচনী সমাবেশ বাতিলের সিদ্ধান্ত থেকেই ট্রাম্পের স্বাস্থ্য নিয়ে প্রশ্নের সূত্রপাত। আগামী মঙ্গলবারের মধ্যবর্তী নির্বাচন সামনে রেখে দুই রাজ্যেই রিপাবলিকান প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের মুখে পড়তে হচ্ছে।
নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শনিবার কানসাসের সালিনা এবং রোববার আইওয়ার ডুবুকে শহরে নির্বাচনী সমাবেশে অংশ নেওয়ার কথা ছিল ট্রাম্পের। তবে কানসাস সফর বাতিলের বিষয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘আমার মনে হয় না কানসাসে যাওয়া আমার জন্য জরুরি।’
তা সত্ত্বেও কানসাসে রিপাবলিকান সিনেটর রজার মার্শালের জয়ের বিষয়ে আত্মবিশ্বাস প্রকাশ করেন ট্রাম্প।
পরে রিপাবলিকান ন্যাশনাল কমিটিও আইওয়ার সমাবেশ বাতিলের বিষয়টি নিশ্চিত করে। তবে সমাবেশগুলো বাতিলের কারণ এবং প্রেসিডেন্টের স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে প্রতিবেদনে নিশ্চিত কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
স্বাস্থ্য নিয়ে প্রশ্নের জবাবে সাংবাদিকের ব্যক্তিগত চেহারা ও শারীরিক গঠন নিয়ে ট্রাম্পের মন্তব্য নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র: গলফ নিউজ
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ অক্টোবর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন