Nagorik Somoy News

সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টে অভিযান ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

ছবি : নাগরিক সময়

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৭ অক্টোবর) রাত ১টা ২৫ মিনিটে পিরোজপুর ইউনিয়নের মেঘনা টোল প্লাজার কাছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কসংলগ্ন আষারিয়ারচর পুলিশ চেকপোস্টের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, নারায়ণগঞ্জের পুলিশ সুপার মো. হাবিবুর রহমান, পিপিএমের দিকনির্দেশনা এবং সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের তত্ত্বাবধানে অভিযানটি পরিচালিত হয়। সোনারগাঁ থানার ইন্সপেক্টর (নিরস্ত্র) আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযানে অংশ নেয়।

এ সময় কসটেপে মোড়ানো বিভিন্ন প্যাকেট থেকে মোট ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার পরিমাণ ছিল যথাক্রমে ৪, ৩ ও ২ কেজি। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিমরাইল গ্রামের আব্দুল লতিফের ছেলে ফয়সাল ওরফে জুজু (২৯), একই উপজেলার কুঠি জাজিয়ারা গ্রামের মোহন মিয়ার ছেলে আরিফ (২৩) এবং মানিকগঞ্জ সদর উপজেলার ছুটিভাগবাউল গ্রামের মো. জবেদ আলীর ছেলে মো. শাকিল (৩৭)।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাঁদের আদালতে পাঠানো হয়েছে।

জেলা পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের কঠোর অবস্থানও বহাল থাকবে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

সোনারগাঁয়ে পুলিশের চেকপোস্টে অভিযান ৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ৩

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x