বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক
ছবি : সংগৃহীত

শাহজালাল বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক, পরে সিআইডির কাছে হস্তান্তর

ঢালিউডের প্রয়াত জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় খলঅভিনেতা ডন হককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

রোববার (৯ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়। পরে ডনকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) নিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বিমানবন্দর এলাকায় ইমিগ্রেশন পুলিশের সদস্যরা ডনকে আটক করেন। পরে সিআইডির একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়।

পুলিশের এই কর্মকর্তা বলেন, সিআইডিতে এ-সংক্রান্ত একটি মামলা চলমান রয়েছে। মামলাটি তদন্তাধীন থাকায় ডনকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

সালমান শাহ হত্যা মামলার তদন্তের অংশ হিসেবে ডনের আটকের ঘটনায় চলচ্চিত্রাঙ্গন ও ভক্তদের মধ্যে নতুন করে আলোচনা তৈরি হয়েছে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক

প্রকাশের তারিখ : ০৯ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।
সালমান শাহ হত্যা মামলায় অভিনেতা ডন আটক
0:00 / 0:00
1x