প্লাস সাইজ নারীদের মেধা, আত্মবিশ্বাস ও ব্যক্তিত্ব তুলে ধরার জনপ্রিয় রিয়েলিটি শো ‘মিস অ্যান্ড মিসেস প্লাস বিউটি ২০২৬ (সিজন-৩)’-এর গ্র্যান্ড ফিনালের প্রধান বিচারকের দায়িত্ব পালন করেছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম।
রাজধানীর বেইলি রোডের গাইড হাউসে অনুষ্ঠিত ফাইনাল আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন ওয়াফিয়া সাদিকা। প্রথম রানার্সআপ নির্বাচিত হয়েছেন জেরিন খান এবং দ্বিতীয় রানার্সআপ হয়েছেন ডালিয়া ইসলাম জুই।
প্রধান বিচারকের দায়িত্ব পালন করে মোশাররফ করিম বলেন, প্রতিভা প্রকাশের জন্য প্রয়োজন সুযোগ ও সঠিক প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন নতুনদের সামনে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করে বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, সংস্কৃতি অঙ্গনে নতুন প্রতিভার বিকাশের জন্য নিয়মিত এমন আয়োজন প্রয়োজন। এতে অনেকের মধ্যে লুকিয়ে থাকা দক্ষতা ও সৃজনশীলতা প্রকাশের সুযোগ তৈরি হয়।
আয়োজক প্রতিষ্ঠান স্টার মাল্টিমিডিয়ার কর্ণধার সোহেল আফসান জানান, প্লাস সাইজ নারীদের জন্য একটি সম্মানজনক ও অনুপ্রেরণামূলক প্ল্যাটফর্ম তৈরি করাই এই আয়োজনের মূল লক্ষ্য। সৌন্দর্যের পাশাপাশি আত্মবিশ্বাস, যোগ্যতা ও ব্যক্তিত্বকে গুরুত্ব দেওয়া হয়েছে প্রতিযোগিতায়।
হাজারো প্রতিযোগীর অংশগ্রহণে শুরু হওয়া এই প্রতিযোগিতার বিভিন্ন ধাপ শেষে ৩০ জন, পরে ১৫ জন এবং সর্বশেষ ৮ জন প্রতিযোগী গ্র্যান্ড ফিনালে অংশ নেন। আবৃত্তি, অভিনয়, নৃত্য, ব্যক্তিত্ব, আত্মবিশ্বাস, র্যাম্প ওয়াকসহ বিভিন্ন দক্ষতার ভিত্তিতে বিজয়ীদের নির্বাচন করা হয়।
অনুষ্ঠানে বিচারক হিসেবে আরও উপস্থিত ছিলেন অভিনেতা শামীম জামান, চিত্রনায়িকা আঁচল আঁখি, চিত্রনায়ক জয় চৌধুরী ও সোহেল আফসান। বিশেষ স্টেজ পারফরম্যান্সে অংশ নেন ফ্যাশন মডেল ও কোরিওগ্রাফার অ্যাডলফ খান।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন