প্রতারণার একটি মামলায় আদালতে হাজির হয়ে আত্মসমর্পণ করেছেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। বুধবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তার জামিন আবেদন শুনে এক হাজার টাকা মুচলেকায় জামিন মঞ্জুর করেন।
মামলাটি গুলশান থানায় দায়ের করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, একটি প্রতিষ্ঠানের সরবরাহ করা লিথিয়াম আয়রন ব্যাটারির মূল্য পরিশোধ না করে আত্মসাতের ঘটনায় ববিসহ চারজনকে আসামি করা হয়েছে।
জামিন পাওয়ার পর ববি সাংবাদিকদের বলেন, মামলার অভিযোগের সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। তিনি জানান, প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালকের সঙ্গে ব্যক্তিগত পরিচয়ের কারণে অফিসে যাতায়াত ছিল, তবে ব্যবসায়িক কোনো সম্পৃক্ততা তার ছিল না। শুধুমাত্র সেই পরিচয়ের সূত্র ধরেই তাকে মামলায় জড়ানো হয়েছে বলে দাবি করেন তিনি।
এদিকে ববির আইনজীবী বলেন, মামলার এজাহারে তার মক্কেলের বিরুদ্ধে কোনো নির্দিষ্ট অভিযোগ নেই। আদালত বিষয়টি বিবেচনায় নিয়েই জামিন মঞ্জুর করেছেন।
.png)
বুধবার, ১৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৫ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন