আন্তর্জাতিকভাবে প্রশংসিত বাংলা চলচ্চিত্র ‘পায়ের তলায় মাটি নাই’-এর বিশেষ প্রদর্শনীতে অংশ নিয়ে সিনেমাটির ভূয়সী প্রশংসা করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। প্রদর্শনী শেষে তিনি নির্মাণশৈলী, গল্প ও অভিনয়ের প্রশংসা করেন।
প্রদর্শনী শেষে অনুষ্ঠিত আলোচনা পর্বে উপস্থিত ছিলেন চলচ্চিত্রটির পরিচালক মোহাম্মদ রাব্বি মৃধা, প্রযোজক আবু শাহেদ ইমন এবং অভিনেতা মোস্তফা মনওয়ার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নির্মাতা তানভীর আহসান।
আয়োজকদের মতে, পুরো প্রদর্শনীজুড়ে দর্শকরা গভীর মনোযোগ দিয়ে সিনেমাটি উপভোগ করেন। পরে নির্মাতাদের সঙ্গে গল্পের প্রতীকী উপস্থাপনা, চরিত্র, নির্মাণশৈলী এবং চলচ্চিত্র নির্মাণের নানা দিক নিয়ে প্রাণবন্ত মতবিনিময় হয়।
অনুষ্ঠানে পরিচালক আদনান আল রাজীব বলেন, অ্যাডফা নতুন নির্মাতা ও চলচ্চিত্রপ্রেমীদের জন্য একটি উন্মুক্ত প্ল্যাটফর্ম, যেখানে চলচ্চিত্র নিয়ে আলোচনা, নেটওয়ার্কিং এবং নতুন উদ্যোগ বাস্তবায়নের সুযোগ রয়েছে।
উল্লেখ্য, ‘পায়ের তলায় মাটি নাই’ ২০২১ সালে বুসান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশ্ব প্রিমিয়ারের মাধ্যমে যাত্রা শুরু করে। এরপর ভারত, জাপান, নেপাল ও যুক্তরাজ্যসহ বিভিন্ন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়ে একাধিক পুরস্কার অর্জন করে। ২০২৩ সালে চলচ্চিত্রটি বাংলাদেশের পক্ষ থেকে অস্কারের জন্যও জমা দেওয়া হয়েছিল।

শনিবার, ০৩ অক্টোবর ২০২৬
প্রকাশের তারিখ : ১৯ জুলাই ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন