ব্যবসা ও ব্যক্তিজীবনে নানামুখী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়ক ও বিশিষ্ট শিল্পপতি এমএ জলিল অনন্ত সম্প্রতি একটি বড় আর্থিক সংকটের মুখোমুখি হয়েছেন। পর্যাপ্ত অর্থ না থাকায় ৯২ কোটি ২৯ লাখ টাকার একটি চেক প্রত্যাখ্যাত হওয়ার ঘটনায় ব্যাংক থেকে আইনি নোটিশ পাঠানোর পর থেকেই বিষয়টি নিয়ে নেটদুনিয়ায় শুরু হয়েছে তুমুল আলোচনা। আর এই সংকটময় মুহূর্তে পবিত্র কোরআনের বাণী স্মরণ করে ফেসবুকে একটি আবেগঘন ও তাৎপর্যপূর্ণ বার্তা দিয়েছেন এই অভিনেতা।
শুক্রবার (১৩ নভেম্বর) সকালে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়ে তিনি তাঁর শুভাকাঙ্ক্ষী এবং সমালোচকদের উদ্দেশে মনখোলা কথা বলেন।
এবি অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান এমএ জলিল অনন্ত এবং প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক ও তাঁর স্ত্রী খাদিজা পারভীনকে সম্প্রতি আইনি নোটিশ পাঠিয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি)। ব্যাংকটির পান্থপথ শাখার প্যানেল আইনজীবী এই নোটিশ পাঠান।
ব্যাংক সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ আগস্ট এবি অ্যাপারেলসের ২৬৭ কোটি টাকার মেয়াদি ঋণ পুনঃতফসিল করা হয়েছিল। কিন্তু নির্দিষ্ট সময়ের মধ্যে কিস্তির শর্ত পূরণে ব্যর্থ হওয়ায় এবং পরবর্তীতে ৯২ কোটি ২৯ লাখ টাকার চেক জমা দেওয়া হলে অ্যাকাউন্টে পর্যাপ্ত তহবিল না থাকায় তা প্রত্যাখ্যাত (Dishonour) হয়। এই পরিস্থিতিতে ৩০ দিনের মধ্যে পাওনা অর্থ পরিশোধের নির্দেশ দিয়ে ব্যাংকটি নোটিশ দিয়েছে।
ব্যবসায়িক জটিলতা ও আইনি নোটিশের খবরের মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনন্ত জলিল। তাঁর ফেসবুক পোস্টের উল্লেখযোগ্য দিকগুলো নিচে তুলে ধরা হলো।
পোস্টের শুরুতেই পবিত্র কোরআনের সাহায্য প্রার্থনার আয়াত—সূরা ফাতিহার ‘ইয়্যাকা না’বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন’ (আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই সাহায্য প্রার্থনা করি) এবং ‘হাসবুনাল্লাহু ওয়া নি’মাল ওয়াকিল’ (আল্লাহই আমাদের জন্য যথেষ্ট এবং তিনি উত্তম সাহায্যকারী) উল্লেখ করেন তিনি।
যারা এই দুঃসময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন, তাঁর জন্য দোয়া করেছেন এবং সামাজিক মাধ্যমে ইতিবাচক পোস্ট বা ভিডিও শেয়ার করেছেন, তাদের প্রতি আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনন্ত জলিল।
শুধু শুভাকাঙ্ক্ষীই নয়, টিআরপি বা ব্যক্তিগত আলোচনার উদ্দেশ্যে তাঁকে নিয়ে যারা নেতিবাচক বা অযাচিত কর্মকাণ্ড চালাচ্ছেন, তাদের প্রতিও কোনো ক্ষোভ প্রকাশ করেননি তিনি। উল্টো তাদের ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে তাদের জন্য হেদায়েত কামনা করেছেন এই অভিনেতা।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১৩ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন