htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

জয়কে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান পাল্টা ব্যাখ্যা চিত্রনায়কের

বিনোদন ডেস্ক :
বিনোদন ডেস্ক :
প্রকাশ : ১৫ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

জয়কে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান পাল্টা ব্যাখ্যা চিত্রনায়কের

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার প্রতিবাদে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (বিএফডিসি) গেটে আয়োজিত মানববন্ধনে অংশ না নেওয়ায় চিত্রনায়ক জয় চৌধুরীর ওপর তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার (জাসাস) আহ্বায়ক ও চিত্রনায়ক হেলাল খান। একপর্যায়ে ক্ষিপ্ত হয়ে জয় চৌধুরীকে উদ্দেশ করে তিনি ‘ফ্যাসিস্ট’ বলে মন্তব্য করেন।

রোববার (১৫ নভেম্বর) বিকেলে এফডিসি গেটে চলচ্চিত্র ও এফডিসিসংশ্লিষ্ট নেতা-কর্মী ও কর্মচারীরা এই প্রতিবাদ কর্মসূচি পালন করেন।

এফডিসিতে উপস্থিত থাকলেও এই কর্মসূচিতে অংশ নেননি চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক ও চিত্রনায়ক জয় চৌধুরীসহ সমিতির কয়েকজন সদস্য। কর্মসূচি শেষ হওয়ার পর শিল্পী সমিতি চত্বরে গিয়ে জয়ের মুখোমুখি হন হেলাল খান, যা একপর্যায়ে উত্তপ্ত বাক্যবিনিময়ে গড়ায়।

এ সময় হেলাল খান ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘যারা বসে আছে সবগুলো ফ্যাসিস্ট। জয়কে বলেন, চুপ, একদম চুপ। তুই ফ্যাসিস্ট। এফডিসিকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে।’

ঘটনার বিষয়ে ব্যাখ্যা দিয়ে জয় চৌধুরী বলেন, “শিল্পী সমিতির সামনে বাইরের কয়েকজন লোক বসেছিলেন। তারা ডি এ তায়েবের ভক্ত। তায়েব আসতে দেরি করায় তারা সেখানে বসে ছিলেন। জন্মদিন উপলক্ষে কেক কাটতেও এসেছিলেন তারা।”

তিনি আরও বলেন, ‘হেলাল ভাই রাগ করে আমাকে ফ্যাসিস্ট বলেছেন। কারণ আমি ডি এ তায়েব ভাইকে সাপোর্ট করে কথা বলেছি এবং মানববন্ধনে যেতে দেরি হয়েছে। এ কারণেই তিনি রাগ করেছেন।’

উল্লেখ্য, রোববার বিকেলে এফডিসি প্রাঙ্গণে আয়োজিত এই মানববন্ধনে হেলাল খানের পাশাপাশি সংগীতশিল্পী ইথুন বাবু, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতির সভাপতি আওলাদ হোসেন উজ্জ্বল, সংগীতশিল্পী দিতি আনোয়ার ও মৌসুমী চৌধুরীসহ চলচ্চিত্র অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

বিষয় : বিনোদন এফডিসি হেলাল খান জয় চৌধুরী

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জয়কে ‘ফ্যাসিস্ট’ বললেন হেলাল খান পাল্টা ব্যাখ্যা চিত্রনায়কের

প্রকাশের তারিখ : ১৫ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x