htp/epapaer.nagoriksomoy.news    বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
Nagorik Somoy News

জাপান প্রাইজের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই তথ্যচিত্র ‘ক্ষুদে বাড়ি’ ও ‘এফ মাইনর’

নাগরিক সময় ডেস্ক :
নাগরিক সময় ডেস্ক :
প্রকাশ : ১০ নভেম্বর ২০২৬ | ভুল রিপোর্ট

জাপান প্রাইজের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই তথ্যচিত্র ‘ক্ষুদে বাড়ি’ ও ‘এফ মাইনর’
ছবি : সংগৃহীত

জাপানের জাতীয় সম্প্রচার মাধ্যম এনএইচকে আয়োজিত মর্যাদাপূর্ণ ‘এনএইচকে জাপান প্রাইজ ২০২৬’-এর প্রপোজাল পিচ বিভাগের চূড়ান্ত পর্বে মনোনীত হয়েছে বাংলাদেশের দুটি তথ্যচিত্র। জলবায়ুর অভিঘাত ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংগ্রামের গল্প নিয়ে তৈরি ‘ক্ষুদে বাড়ি’ এবং ‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’ নামের এই দুই প্রজেক্ট এখন বিশ্বমঞ্চে লাল-সবুজের প্রতিনিধিত্ব করছে।

এ বছর প্রতিযোগিতায় বিশ্বের ৫৯টি দেশ ও অঞ্চল থেকে মোট ৪১৩টি কনটেন্ট ও প্রস্তাবনা জমা পড়েছিল, যার মধ্যে চূড়ান্ত পর্বে জায়গা করে নিয়েছে বাংলাদেশের এই দুই তথ্যচিত্র।

‘ক্ষুদে বাড়ি’ (অ্যাডামেন্ট স্টুডিওজ):

স্বাধীন চলচ্চিত্র নির্মাতা মো. হাসানুল হক জ্যাকির পরিচালনায় নির্মিত হচ্ছে এই তথ্যচিত্র। চর অঞ্চলের বাসিন্দা ঝর্ণার জীবন এবং নদীভাঙন ও বন্যার কবলে পড়া মানুষের দুর্দশা লাঘবে স্থপতি ম্যারিনা তাবাসসুমের ডিজাইন করা সহজ, স্বল্পব্যয়ী ও সহজে স্থানান্তরযোগ্য ঘর নিয়ে এই প্রজেক্ট আবর্তিত হয়েছে। জলবায়ু পরিবর্তনের প্রভাব ও জীবনযুদ্ধই এর মূল বিষয়বস্তু।

‘এফ মাইনর: ভয়েস অব ফ্রিডম’ (চ্যানেল আই):

নির্মাতা মাহফুজা আক্তারের পরিচালনায় নির্মিত এই তথ্যচিত্রের মূল চরিত্র বাংলাদেশের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের একমাত্র নারী ব্যান্ড ‘এফ মাইনর’। ব্যান্ডটির পাঁচ নারী সদস্যের সংগীতচর্চা, ব্যক্তিগত জীবনের লড়াই এবং তরুণ নারী শিল্পীদের জন্য অনুপ্রেরণার গল্প এতে তুলে ধরা হয়েছে।

বাংলাদেশের এই দুটি তথ্যচিত্র ছাড়াও প্রপোজাল পিচের চূড়ান্ত পর্বে ইন্দোনেশিয়া, ব্রাজিল, আর্জেন্টিনা ও কলম্বিয়া থেকে একটি করে প্রজেক্ট নির্বাচিত হয়েছে। আগামী ১৬ থেকে ১৯ নভেম্বর টোকিওতে অনুষ্ঠিত হবে ‘জাপান প্রাইজ ফেস্টিভ্যাল’। উৎসবের শেষ দিনে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার পাশাপাশি প্রপোজাল পিচ বিভাগের মূল বিজয়ীর নাম ঘোষণা করা হবে। শিক্ষামূলক অনুষ্ঠান নির্মাণকে উৎসাহিত করতে ১৯৬৫ সাল থেকে এই প্রতিযোগিতার আয়োজন করে আসছে এনএইচকে।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

জাপান প্রাইজের চূড়ান্ত পর্বে বাংলাদেশের দুই তথ্যচিত্র ‘ক্ষুদে বাড়ি’ ও ‘এফ মাইনর’

প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x