পুলিশি সূত্রের বরাতে আরও জানা গেছে, বিষ্ণোই গ্যাংয়ের সদস্যরা মুম্বাইয়ের বিভিন্ন এলাকায় অটোরিকশায় ঘুরে কয়েকজন তারকার বাড়ির আশপাশে রেইকি করেছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের সঙ্গে কথা বলে তারকাদের যাতায়াত ও দৈনন্দিন চলাফেরা সম্পর্কে তথ্য সংগ্রহের চেষ্টার কথাও সামনে এসেছে। এসব অভিযোগের পর সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে পুলিশ।
এদিকে বলিউড তারকাদের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন অভিনেতা মনোজ বাজপেয়ী। তাঁর মতে, বর্তমান পরিস্থিতিতে ভাড়াটে হামলাকারীদের ব্যবহার করে তারকাদের লক্ষ্যবস্তু করা হচ্ছে। এমনকি যারা সরাসরি হামলাকারীদের মূল লক্ষ্য নন, তাঁরাও ঝুঁকির মুখে পড়তে পারেন।
টাইগার শ্রফের প্রসঙ্গ তুলে মনোজ বাজপেয়ী বলেন, কখনো কখনো এমন তারকারাও হামলার শিকার হচ্ছেন, যাঁরা মূল লক্ষ্যবস্তু নন। তাই বর্তমান পরিস্থিতিতে নিজেদের নিরাপত্তা নিয়ে সচেতন থাকা অত্যন্ত জরুরি।
সব মিলিয়ে, একের পর এক হুমকি ও নজরদারির অভিযোগে বলিউড তারকাদের নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় সতর্ক রয়েছে মুম্বাই পুলিশ।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন