বুধবার, ১৯ আগস্ট ২০২৬
Nagorik Somoy News

ট্রেলারেই ঝড় তুলল ‘আওয়ারাপান টু’ নতুন রূপে নজর কাড়লেন ইমরান হাশমি

দীর্ঘ ১৯ বছর পর জনপ্রিয় রোম্যান্টিক-অ্যাকশন চলচ্চিত্র ‘আওয়ারাপান’–এর সিক্যুয়েল নিয়ে পর্দায় ফিরছেন বলিউড অভিনেতা ইমরান হাশমি। বৃহস্পতিবার (৬ আগস্ট) প্রকাশিত হয়েছে বহুল প্রতীক্ষিত ‘আওয়ারাপান টু’-এর ট্রেলার, যেখানে একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন তিনি। প্রতিশোধ, অ্যাকশন ও আবেগের মিশেলে ট্রেলারটি ইতোমধ্যেই দর্শকদের মধ্যে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

এক মিনিট ২৫ সেকেন্ডের ট্রেলারের শুরুতেই দেখা যায়, অন্ধকার ও বৃষ্টিভেজা এক পরিবেশে রক্তাক্ত অবস্থায় দড়িতে ঝুলছেন ইমরান হাশমি। সেই সময় রহস্যময় এক চরিত্রে হাজির হন বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। তার সংলাপের জবাবে ইমরানের দৃঢ় উচ্চারণ— “মৃত্যুর সঙ্গে আমার বহু দিনের সম্পর্ক, একটি ঋণ এখনো শোধ করা বাকি।” এরপরই শুরু হয় টানটান উত্তেজনায় ভরা অ্যাকশন দৃশ্য।

ট্রেলারে শিবাম পণ্ডিত চরিত্রে ইমরানকে প্রতিশোধের আগুনে জ্বলতে দেখা যায়। কখনও বৃষ্টির মধ্যে রুদ্ধশ্বাস লড়াই, কখনও কারাগারের সংঘর্ষ, আবার কখনও ভয়ংকর অস্ত্র হাতে শত্রুদের মোকাবিলা—সব মিলিয়ে আগের চেয়ে আরও পরিণত ও শক্তিশালী এক চরিত্রে দেখা গেছে তাকে।

অ্যাকশনের পাশাপাশি প্রথম সিনেমার আবেগও ধরে রাখা হয়েছে। জনপ্রিয় গান ‘তেরা মেরা রিশতা’-এর সুর ট্রেলারে নস্টালজিয়ার আবহ তৈরি করেছে, যা পুরোনো দর্শকদের স্মৃতিকে আবারও উসকে দিয়েছে।

ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে দর্শকদের ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই লিখেছেন, ‘আওয়ারাপান’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি আবেগ। কেউ কেউ মন্তব্য করেছেন, বহুদিন পর ইমরান হাশমিকে এমন শক্তিশালী চরিত্রে দেখে তারা মুগ্ধ এবং সিনেমাটি বড় সাফল্য পাবে বলে আশা করছেন।

সিনেমাটিতে আরও অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি, সুবিন্দর ভিকি ও পুরন গাব্বি। বিশেষ ভাটের প্রযোজনায় এবং বিলাল সিদ্দিকীর গল্পে নির্মিত ছবিটি পরিচালনা করেছেন নিতিন কক্কর।

আগামী ১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘আওয়ারাপান টু’। একই সময়ে মুক্তি পেতে যাচ্ছে সানি দেওলের ‘বর্ডার ১৯৪৭’, ফলে বক্স অফিসে জমজমাট প্রতিদ্বন্দ্বিতার আভাস মিলছে।

Image

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ট্রেলারেই ঝড় তুলল ‘আওয়ারাপান টু’ নতুন রূপে নজর কাড়লেন ইমরান হাশমি

প্রকাশের তারিখ : ০৬ আগস্ট ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x