Nagorik Somoy News

ডেসকোর প্রি-পেইড মিটারে রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের শঙ্কা আগেই ব্যালেন্স রাখার পরামর্শ

ছবি : সংগৃহীত

প্রি-পেইড বিদ্যুৎ মিটারের রিচার্জ সেবা নিয়ে গ্রাহকদের সতর্ক করেছে ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি (ডেসকো)। সিস্টেম আধুনিকায়ন ও আপগ্রেডেশনের কাজের কারণে টানা ২৪ ঘণ্টা রিচার্জ সেবা সাময়িকভাবে বিঘ্নিত হতে পারে। এ পরিস্থিতিতে সম্ভাব্য ভোগান্তি এড়াতে আগেভাগেই মিটারে পর্যাপ্ত ব্যালেন্স রাখার পরামর্শ দিয়েছে প্রতিষ্ঠানটি।

বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ডেসকো জানায়, আগামী বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত ১০টা থেকে শুক্রবার (৬ নভেম্বর) রাত ১০টা পর্যন্ত প্রি-পেইড মিটারের রিচার্জ সেবা ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, বিশেষ করে যেসব প্রি-পেইড মিটারের নম্বর ৩ দিয়ে শুরু, সেসব মিটারে রিচার্জ করতে গ্রাহকদের সমস্যায় পড়তে হতে পারে।

ডেসকো জানিয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে রিচার্জ সেবা বিঘ্নিত হলে পর্যাপ্ত ব্যালেন্স না থাকা গ্রাহকেরা সমস্যায় পড়তে পারেন। তাই নির্ধারিত সময় শুরু হওয়ার আগেই প্রয়োজন অনুযায়ী মিটারে টাকা রিচার্জ করে রাখার অনুরোধ জানানো হয়েছে।

রিচার্জসংক্রান্ত তথ্য বা প্রয়োজনে গ্রাহকেরা ডেসকোর হটলাইন ১৬১২০ অথবা ১৬৯৯৯ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

সাময়িক এ অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে ডেসকো কর্তৃপক্ষ।

আপনার মতামত লিখুন

Nagorik Somoy News

শনিবার, ০৭ নভেম্বর ২০২৬

ডেসকোর প্রি-পেইড মিটারে রিচার্জে ২৪ ঘণ্টা বিঘ্নের শঙ্কা আগেই ব্যালেন্স রাখার পরামর্শ

প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

featured Image

সম্পাদক : মাসুদ রানা

© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত, আমাদের প্রকাশিত সংবাদ, কলাম, তথ্য, ছবি, পূর্বানুমতি ছাড়া ব্যবহার অপরাধ।

0:00 / 0:00
1x