‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে আগামীকাল বৃহস্পতিবার (৫ নভেম্বর) খুলনা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁকে স্বাগত জানাতে নগরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। একই সঙ্গে প্রধানমন্ত্রীর সফর ও অনুষ্ঠান ঘিরে নিরাপত্তা জোরদার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
বিভাগীয় প্রশাসন সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আয়োজিত শিশু-কিশোরদের ক্রীড়া প্রতিভা অন্বেষণ কর্মসূচি ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। অনুষ্ঠানে খুলনার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় সাড়ে চার হাজার শিক্ষার্থী অংশ নেওয়ার কথা রয়েছে।
সফরসূচি অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৯টা ১৫ মিনিটে তেজগাঁও বিমানবন্দর থেকে হেলিকপ্টারে বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছানোর কথা রয়েছে প্রধানমন্ত্রীর।
সেখানে মোংলা বন্দর কর্তৃপক্ষের আয়োজনে ইনভেস্ট বাংলাদেশ ও চায়না রেলওয়ে কনস্ট্রাকশন করপোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত থাকবেন তিনি। এ ছাড়া মোংলা বন্দর উন্নয়ন প্রকল্পের আওতায় দুটি কনটেইনার জেটি নির্মাণ ও আনুষঙ্গিক সুবিধা সম্প্রসারণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা রয়েছে।
এরপর সকাল ১১টার দিকে সড়কপথে বাগেরহাটের ঐতিহাসিক হযরত খানজাহান আলী (রহ.)-এর মাজার জিয়ারতে যাওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। সেখান থেকে দুপুরে খুলনা সার্কিট হাউসে পৌঁছে কিছু সময় অবস্থান করবেন তিনি।
বিকেলে খুলনা জেলা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শেষে বিকেল সাড়ে ৪টার দিকে হেলিকপ্টারে ঢাকার উদ্দেশে খুলনা ত্যাগ করার কথা রয়েছে তাঁর।
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে খুলনা নগরীর বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন এবং অবকাঠামোগত প্রস্তুতি নেওয়া হয়েছে। যান চলাচল স্বাভাবিক রাখা, ট্রাফিক ব্যবস্থাপনা এবং সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা নিশ্চিত করতেও কাজ করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
খুলনা সিটি করপোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’ আয়োজনটি খুলনার জন্য আনন্দের বিষয়। সব সংস্থা সমন্বিতভাবে কাজ করছে, যাতে খুলনার আয়োজনটি অন্য ভেন্যুগুলোর তুলনায় ব্যতিক্রমী হয়।
তিনি জানান, স্টেডিয়ামের ভেতরের ব্যবস্থাপনার বাইরে নগরীর পরিচ্ছন্নতা, সড়কে মার্কিং, ফুটপাত দখলমুক্ত করা, অবৈধ স্থাপনা অপসারণ এবং যান চলাচল ব্যবস্থাপনায় সিটি করপোরেশন কাজ করেছে। এ আয়োজনের মাধ্যমে খুলনার শিল্প, সাহিত্য ও ঐতিহাসিক ঐতিহ্য তুলে ধরারও পরিকল্পনা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে খুলনা নগরী ও অনুষ্ঠানস্থলের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। প্রধানমন্ত্রীর নিজস্ব নিরাপত্তা বাহিনীর পাশাপাশি পুলিশ, এসআরবি এবং সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন বলে প্রতিবেদনে জানানো হয়েছে।
খুলনা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ভারপ্রাপ্ত, ক্রাইম অ্যান্ড অপারেশনস) এম এম শাকিলুজ্জামান বলেন, প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে সমন্বয় করে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। অনুষ্ঠানস্থল ও আশপাশের এলাকাতেও বিশেষ নজরদারি রাখা হচ্ছে।
প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে খুলনায় প্রশাসনিক প্রস্তুতি ও নিরাপত্তাব্যবস্থা এখন শেষ পর্যায়ে। বৃহস্পতিবারের আয়োজন নির্বিঘ্নে সম্পন্ন করতে সংশ্লিষ্ট সংস্থাগুলো সমন্বিতভাবে কাজ করছে।
শনিবার, ০৭ নভেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৪ নভেম্বর ২০২৬

সম্পাদক : মাসুদ রানা
আপনার মতামত লিখুন